পেছনের দরজা দিয়ে ফ্যাসিস্টদের আসতে দেবে না মানুষ: রিজভী
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩১ | অনলাইন সংস্করণ

প্রতিবেশী দেশের ওপর ভর করে পলাতক ফ্যাসিস্ট আবার পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। মানুষ তাদেরকে আসতে দিবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে প্রয়াত খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে এ কথা বলেন।
তিনি বলেন, 'শেখ হাসিনাকে দেশের মানুষ আর বাংলাদেশে দেখতে চায়না। পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে দেশের মানুষ আবার ফুঁসে উঠেছে। দেশের মানুষ শেখ হাসিনাকে আর দেখতে চায় না।'
এসময় বিএনপি মহাসচিব বলেন, 'রক্তাক্ত পথে এদেশের মানুষ তাদের আর হাটতে দেবেনা। তাদের বোমাবাজির বিরুদ্ধে দেশের মানুষ ফুঁসে উঠেছে বলেও মন্তব্য করের রুহুল কবির রিজভী।' এসময় ঢাকা মহানগী দক্ষিণ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
