লন্ডন থেকে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার লন্ডন থেকে দেশে ফিরছেন।

রোববার (২২ নভেম্বর) দেশে ফিরেই সন্ধ্যা সাড়ে ৫টায় জরুরি সংবাদ সম্মেলন করবেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করবেন তিনি।  

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলায় পার্কিং প্রান্তে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।