বুধবার পঞ্চবটি ও আশপাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২০ | অনলাইন সংস্করণ

পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় পঞ্চবটি মোড়ের প্রধান সিএনজি স্টেশনের সামনে ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খাঁনপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একাংশ, চাষাড়া মোড়, মাসদাইর এবং পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁওস্থ পঞ্চবটি ডিআরএস পর্যন্ত রাস্তার উভয় পাশে অবস্থিত সকল শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এই সাময়িক গ্যাস সরবরাহ বন্ধ রাখা প্রয়োজন হচ্ছে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
