ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৬৫ জন হামে আক্রান্ত হয়েছে এবং হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯৭ জন।

রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৩৮ জনের। এছাড়া সন্দেহজনকভাবে আরও ১৮১ শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪৪৩ জন এবং সন্দেহজনক হিসেবে আক্রান্ত হয়েছে আরও ২৩ হাজার ৬০৬ জন।

হাম,উপসর্গ,শিশু,মৃত্যু,আক্রান্ত,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত