ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

দেশে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।

সোমবার (২৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম রোগে ১৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৮৭ জন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৮ জনে।

এদিকে, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭১৯ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ হাজার ৯৪০ জন।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৫১ হাজার ৫৮৫ জনকে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৭ হাজার ৬১৯ জন।

বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মারা গেছে।

অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে সবচেয়ে বেশি ১৮০ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর রাজশাহীতে ৮২, সিলেটে ৫৩, চট্টগ্রামে ৪৪, ময়মনসিংহে ৩৮, বরিশালে ৩৪, খুলনায় ২১ এবং রংপুরে ছয়জনের মৃত্যু হয়েছে।

হাম,শিশু,মৃত্যু,স্বাস্থ্য অধিদপ্তর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত