বিএমইউতে ‘লেজারস ইন ডেনটিস্ট্রি’ শীর্ষক লেকচার ও লাইভ ডেমো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ১৯:৫৯ | অনলাইন সংস্করণ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘লেজারস ইন ডেনটিস্ট্রি (Lasers in Dentistry)’ শীর্ষক লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মধুমিতা হল, লেভেল-১১, ওপিডি-১ এ এ লেকচার ও লাইভ ডেমো অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, ডেন্টাল অনুষদের কোর্স ডিরেক্টর অধ্যাপক ডা. মোঃ মাসুদুর রহমান এবং প্রস্থোডনটিক্স বিভাগের অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার (আইন) অধ্যাপক ডাঃ আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট দন্তরোগ চিকিৎসা বিশেষজ্ঞ ডা. Jaison J. Valiakulangara, BDS, MDS, DNB, India।
অনুষ্ঠানে ‘লেজারস ইন ডেনটিস্ট্রি’ শীর্ষক লেকচার ও লাইভ ডেমোর প্রধান বক্তা হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের বিশিষ্ট দন্তরোগ চিকিৎসা বিশেষজ্ঞ ডা. Jaison J. Valiakulangara।
তিনি দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার, এর সম্ভাবনা ও আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে লেকচার প্রদান করেন। পাশাপাশি লাইভ ডেমোর মাধ্যমে সংশ্লিষ্ট প্রযুক্তির ব্যবহারিক দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডনটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. খালেদা আক্তার, সহকারী অধ্যাপক ডা. মোঃ শাহিদুল হাসান (বাবুল), সহকারী অধ্যাপক ডা. হাসান আলীসহ ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্ট শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক দন্ত চিকিৎসায় লেজার প্রযুক্তির ব্যবহার ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। রোগ নির্ণয় ও চিকিৎসায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক পদ্ধতির ব্যবহার সম্পর্কে চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই আয়োজনের মাধ্যমে দন্ত চিকিৎসায় আধুনিক লেজার প্রযুক্তির ব্যবহার সম্পর্কে অংশগ্রহণকারীদের মধ্যে বাস্তবভিত্তিক ধারণা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি হয়েছে।
