সরকারকে লভ্যাংশ প্রদান করল গ্রামীণ ব্যাংক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৯ | অনলাইন সংস্করণ

ঋণগ্রহীতা সদস্য (৯০%) ও সরকারের (১০%) যৌথ মালিকানায় পরিচালিত হচ্ছে গ্রামীণ ব্যাংক । প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডারদের প্রদানের লক্ষ্যে ২০২৫ সালের ৩০% শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয় । এরই অংশ হিসেবে ০৭ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ারের মূলধনের ৩০% লভ্যাংশ বাবদ ৮,৭০,০০,০০০/-(আট কোটি সত্তর লক্ষ) টাকার চেক গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী-এর নিকট হস্তান্তর করেন । এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মতিয়র রহমান ও মোঃ রেজাউল করিম চৌধুরী, কোম্পানি সচিব আব্দুস সবুর মোঃ বাকিউস ।
