ন্যাশনাল ফাইন্যান্সের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

ন্যাশনাল ফাইন্যান্স পিএলসির ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) দেশি-বিদেশি শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী আহসান খলিল।

সভায় ভাইস চেয়ারম্যান রিজওয়ান মান্নান, পরিচালক আবু শামসুল কবির, মাইশা ফারিজমা খান, ফারিহা নাজাহ কবির ও নাবিহা সাবাহ কবির, ব্যবস্থাপনা পরিচালক ইরতেজা আহমেদ খান এবং কোম্পানি সচিব আবু জাকির আহমেদ উপস্থিত ছিলেন।

সভায় কোম্পানির কার্যক্রম ও পারফরম্যান্স, নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শেয়ারহোল্ডাররা তাঁদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন।

সভাপতির বক্তব্যে কাজী আহসান খলিল শেয়ারহোল্ডারদের অব্যাহত আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সুশাসন, টেকসই প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টির প্রতি কোম্পানির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।