বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:১০ | অনলাইন সংস্করণ

বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন ইতিহাসের দ্বার উন্মোচন হতে যাচ্ছে।
আগামীকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হবে Zulcan Fighting Championship (ZFC)-এর দ্বিতীয় আসর, ZFC 2: Pride of Bangladesh ZFC 1: The Takeover-এর সফল আয়োজনের পর এবারের চ্যম্পিয়নশিপের লড়াইয়ে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ইরান ও মালয়েশিয়ার ফাইটাররা মোট ১০টি বাউটে মুখোমুখি হবেন, যার মধ্যে থাকছে পাঁচটি শিরোপার লড়াই।
এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম Bare-Knuckle Boxing বাউট। তিন রাউন্ডের এই লড়াইয়ে মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ফাইটার Will Chope ও ইরানের Mostafa Ashouri
মেইন ইভেন্টে WMO Asia Muay Thai শিরোপার জন্য পাঁচ রাউন্ডে লড়বেন বাংলাদেশের Masjedul Reza Omeo ও থাইল্যান্ডের Thanapat Titham; ঘরের মাটিতে এশিয়ান শিরোপা জয়ের সুযোগ থাকছে তাঁর সামনে। কো-মেইন ইভেন্টে ZFC Boxing শিরোপার জন্য ছয় রাউন্ডে মুখোমুখি হবেন Sura Krishna Chakma ও ইন্দোনেশিয়ার Kundimang।
আরও থাকছে ZFC Muay Thai শিরোপার লড়াইয়ে Muhammed Rashed বনাম মালয়েশিয়ার Erwandy Kalai, এবং ZFC Boxing শিরোপার আরেকটি লড়াইয়ে সিঙ্গাপুরের Sean Rafael Sanny বনাম Sirajul Rabbi
প্রো এমএমএ-তে লড়বেন Manjoor Alam ও ইন্দোনেশিয়ার Filipus Rangga। নারী পেশাদার বক্সিংয়ে ছয় রাউন্ডে মুখোমুখি হবেন Sanjida Jannat ও মালয়েশিয়ার Meredy Michael পেশাদার বক্সিংয়ে থাকছে Rakib Hossain বনাম ইন্দোনেশিয়ার Dedy Imprax, এবং সিঙ্গাপুরের Donovan McIntyre বনাম Ganadan Chakma। কার্ড শুরু হবে নারী সেমি-প্রো মুয়াই থাইয়ে Gazi Arnaz Shampa Islam-এর লড়াই দিয়ে।
নারী পেশাদার বক্সিং ছাড়া বাকি সব বাউটে থাকছে তিন মিনিটের রাউন্ড, মেইন ইভেন্টে বিরতি দুই মিনিটের আর বাকি সব বাউটে এক মিনিট করে।
এই আয়োজনের নেপথ্যে রয়েছে Tanvir Bashundhara Group (TBG), যারা দেশের কমব্যাট স্পোর্টসকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে গত এপ্রিলে ZFC 1: The Takeover আয়োজন করেছিল। বসুন্ধরা স্পোর্টস সিটিতে বিশ্বমানের জুলকান ইনডোর এরিনা গড়ে তুলে টিবিজি দেশের তরুণ ফাইটারদের জন্য আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতার একটি স্থায়ী মঞ্চ তৈরি করে দিয়েছে।
ZFC-এর লক্ষ্য শুধু ফাইট আয়োজন নয়; দেশের ফাইটারদের আন্তর্জাতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরের মাটিতে প্রতিযোগিতার সুযোগ তৈরি করা, পেশাদার কমব্যাট স্পোর্টসের বিকাশ ঘটানো এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা।
