সাফল্য, উদ্ভাবন ও উৎকর্ষের ২৫ বছর পূর্ণ করল YKK বাংলাদেশ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২০:০৪ | অনলাইন সংস্করণ

আস্থা, অংশীদারিত্ব এবং সম্মিলিত সাফল্যের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন করেছে YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেড।

গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ২৫ বছরের প্রতিশ্রুতি, প্রবৃদ্ধি, উদ্ভাবন ও উৎকর্ষের যাত্রাকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন YKK করপোরেশন, জাপানের প্রেসিডেন্ট কোইচি মাতসুশিমা; YKK হোল্ডিং এশিয়া প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুরের প্রেসিডেন্ট কাজুতো দাইমন; YKK ISAMEA অঞ্চলের প্রেসিডেন্ট জিন দেগুচি এবং YKK বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাকাহিকো আসানো।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন YKK বাংলাদেশের কর্মকর্তারা, বিশিষ্ট ব্যবসায়ী নেতারা, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রতিষ্ঠানটির সম্মানিত গ্রাহকরা।

অনুষ্ঠানে YKK বাংলাদেশের ২৫ বছরের পথচলা ও বিভিন্ন অর্জন তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কর্মীদের সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক।

রজতজয়ন্তী উপলক্ষে প্রতিষ্ঠানের সব কর্মীকে বিশেষ ব্যাকপ্যাক উপহার দেওয়া হয়। এ ছাড়া আয়োজন করা হয় আনন্দঘন উদযাপন অনুষ্ঠানের।

এই রজতজয়ন্তী উদযাপন কেবল গত ২৫ বছরের অর্জনের স্বীকৃতি নয়, বরং দলগত কাজ, উদ্ভাবন ও নিরন্তর উৎকর্ষের মাধ্যমে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে YKK বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারেরও প্রতিফলন।