চৌদ্দগ্রামে মাদকবিরোধী সেমিনার, সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:০৫ | অনলাইন সংস্করণ

মাদক যুবসমাজের মেধা, মনন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। এ ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সুজাতপুরে সুজাতপুর প্রবাসী যুবসমাজের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

কাজী শাহীন রেজার সভাপতিত্বে এবং জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যবসায়ী শাহ নেওয়াজ কাজল, চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের, যুবনেতা রাসেল আহমেদ মজুমদার, চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক জাফর আহমেদ, নুরুল ইসলাম, মো. কাওছার আলম, জামাল হোসেন খোকন, সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফ মিয়া, প্রবাসী গ্রুপের সাংগঠনিক সম্পাদক আলমাস এবং প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মীর হোসেন মীরু প্রমুখ।

সেমিনারের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. ইমাম হোসেন বাপ্পি, শিপন আরেফিন, মো. সজিব, নজরুল ইসলাম সাগর, ফখরুল হৃদয়, তৌহিদুল রিয়াদ, কাউছার আলম, সাইদুল হক, মীর হোসেন মীরু, আলমাস, হাফেজ আহমেদ, মো. নাসিম, হিজাজি রিফাত, রামিম, মারুফ ও নিরবসহ সুজাতপুর প্রবাসী যুবসমাজের সদস্যরা।