সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৪৪ | অনলাইন সংস্করণ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য, অপরাজনীতি ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে কালিগঞ্জ উপজেলা বিএনপির কর্মী-সমর্থকদের উদ্যোগে কর্মসূচি পালন করা করেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা ও নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, নলতা ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক আহ্বায়ক সেলিম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ সোহেল, যুবদলের সাবেক সদস্য সচিব আব্দুল আজিজ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম ফরহাদ এবং উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও ইউপি সদস্য শেখ খায়রুল আলম।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।