রূপশলৈী

ভ্রু প্লাকের পর দেখা দেবে না র‍্যাশ

ভ্রু প্লাক করার সময়ে অনেকেই ব্যথা পান। মুখে র‌্যাশ, ব্রণ বেরোয়। তবে ভ্রু প্লাক করার পর কয়েকটি জিনিস মেনে চললে এমন আর হবে না। লিখেছেন- সুমাইয়া আক্তার

প্রকাশ : ০৪ জুন ২০২২, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে ভ্রুর আকৃতির ওপর। এখন সরু ভ্রুর তুলনায় মোটা ভ্রু রাখারই চল বেশি। তবে তারও একটি নির্দিষ্ট আকৃতি থাকা জরুরি। সে করাণেই ভ্রু প্লাক করেন অনেকে। ভ্রু প্লাক করার সময়ে অনেকেই ব্যথা পান। মুখে র‌্যাশ, ব্রণ বেরোয়। তবে এর সমাধানও আছে।

পার্লার থেকে ভ্রু প্লাক করে বাড়িতে এসেই ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এরপর হালকা করে গোটা মুখে বরফ ঘষে নিন। এতে আরাম লাগবে। আবার ব্রণ, র‌্যাশ বেরোনোর আশঙ্কাও কমবে।

মুখ ভালো করে ধোয়ার পর গোটা মুখে ঠান্ডা কোনো জেল লাগিয়ে নিতে পারেন। বাড়িতে শসা থাকলে তাণ্ডও মুখে ঘষে নিতে পারেন।

অনেকের বাড়িতেই গোলাপজল থাকে। ভ্রু প্লাক করার পর যদি মুখে জ্বালা করে, তা হলে গোলাপজল লাগিয়ে নিতে পারেন। উপকার পাবেন।

সবচেয়ে ভালো হয় যদি কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করেন। শুধু সেই মুহূর্তে নয়। পরের দু’দিনও ভালোভাবে ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তাতে ত্বকের যত্ন হয়ে যাবে। আবার র‌্যাশও বেরোবে না।