আগামী মাসে ঢাকায় হালাল ট্যুরিজম ফেয়ার
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর হালাল ট্যুরিজম ফেয়ার অনুষ্ঠিত হবে গোল্ডেন টিউলিপ দ্য গ্রান্ডমার্ক ঢাকায়। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ ফেয়ার। দেশি-বিদেশি ৩০টি স্টল ও প্যাভিলিয়নে থাকবে হজ ও উমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবা, হজ ও উমরা সামগ্রী, হেলথ ট্যুরিজম এজেন্সি, ট্যুর অপারেটরস, হোটেল, রিসোর্ট, হাউজ বোট, বুক শপ, ফুড, এয়ারলাইনস, ভিসাসহ নানা সেবা। থাকবে ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী, আর্ট কম্পিটিশন, হিফজুল কোরআন ও কিরাত প্রতিযোগিতা এবং দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ উপহার।
