ধানমন্ডিতে যাত্রা শুরু করল ‘ইএল ক্যাফে’

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে ‘ইএল ক্যাফে’। স্পেশাল কফি, হাতে তৈরি বেকারি পণ্য এবং প্রিমিয়াম ডাইনিংয়ের সমন্বয়ে অতিথিদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে এ ক্যাফে। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফেডারেল গ্রুপের প্রতিনিধি ওভি ডিয়াজ ও রিপন বড়ুয়া। দিনের ব্যস্ততায় এক কাপ কফির সঙ্গে স্বস্তির বিরতি কিংবা সন্ধ্যায় পরিবার ও বন্ধুদের সঙ্গে ডিনার- দুই ধরনের অভিজ্ঞতার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে ইএল ক্যাফে। দিনের প্রাণবন্ত ক্যাফে পরিবেশ সন্ধ্যার পর রূপ নেয় পরিশীলিত বিস্ট্রো আমেজে। বনানীর Espresso Lounge-এর গুণগত মান ও কারুশিল্পের ধারাবাহিকতায় ‘ইএল ক্যাফেতে থাকছে তাজা রোস্ট করা স্পেশাল কফি। পাশাপাশি ক্যাফেটির নিজস্ব বেকারিতে তৈরি হচ্ছে হাতে তৈরি ক্রসোঁন্ট, কুকিজ, কেক, পেস্ট্রি এবং বিভিন্ন ধরনের বেকড আইটেম। এর মেন্যুর অন্যতম আকর্ষণ প্রিমিয়াম ওয়াগিউ বিফ দিয়ে তৈরি নির্বাচিত গুরমে পদ। এ ছাড়া রয়েছে হ্যান্ডক্রাফটেড গুরমে বার্গার, তাজা উপকরণে তৈরি সালাদ, সিগনেচার ব্রেকফাস্ট, আর্টিজান স্যান্ডউইচ, পাস্তা এবং বিভিন্ন ধরনের তাজা বেক করা ডেজার্ট।