খোঁজখবর

লা ডেলিশিয়ার নতুন আউটলেট

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রাজধানীর গুলশান ১-এ নতুন আউটলেট চালু করেছে ফরাসি ধাঁচের আর্টিজান বেকারি ও ক্যাফে ব্র্যান্ড লা ডেলিশিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে লা ডেলিশিয়ার প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস, মার্কেটিং ও সেলস বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্নুজান নার্গিস বলেন, গুলশান এলাকায় আমাদের প্রতি গ্রাহকদের ব্যাপক সাড়া এবং ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে আমরা এ নতুন আউটলেট চালু করেছি। এর মাধ্যমে স্থানীয় গ্রাহকেরা আরও সহজে আমাদের পণ্য ও সেবা উপভোগ করতে পারবেন এবং তাদের জন্য আরও উন্নত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।

নতুন আউটলেটে ব্র্যান্ডটির সিগনেচার পণ্যসমূহ পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে ক্লাসিক ও কাস্টমাইজড কেক, বিভিন্ন ধরনের ফ্রেশ পেস্ট্রি, হ্যান্ডক্রাফটেড ডোনাট, আর্টিজান কুকিজ, প্রিমিয়াম ডেজার্ট এবং ভিন্নধর্মী স্যাভরি আইটেম। উদ্বোধন উপলক্ষ্যে ৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে ১০ শতাংশ সেভিংস অফার।