প্রিন্ট সংস্করণ
০০:০০, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
মুখ : মেকআপ করার আগে মুখ হাইড্রেটিং ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ময়েশ্চারাইজ করে নিলেই ত্বক তৈরি হবে মেকআপের জন্য। তারুণ্যে ত্বক অনেক বেশি স্পর্শকাতর থাকে বলে মেকআপের আগে প্রাইমিংটা জরুরি। এতে অন্যান্য প্রসাধন সরাসরি ত্বকের সংস্পর্শে আসে না। তাই ক্ষতি কম হয়। প্রাইমারের বদলে টিন্টেড ময়েশ্চারাইজারও চলতে পারে। মেকআপে হালকা বেসই জুতসই। এ ক্ষেত্রে বিবি কিংবা সিসি ক্রিম সবচেয়ে ভালো। সঙ্গে দিতে পারেন হালকা ফেস পাউডার।
ঠোঁট : ঠোঁটে হালকা রঙের ময়েশ্চারাইজিং লিপস্টিক দিতে পারেন। লিপস্টিক লাগাতে না চাইলে রঙিন লিপবাম দিতে পারেন। এতে বেশ স্বাভাবিক দেখাবে ঠোঁট।
চোখ : চোখের সাজ নিয়ে মজা হতে পারে। আইশ্যাডোর ঝামেলায় না গিয়ে কোবাল্ট ব্লু, সানশাইন ইয়েলো থেকে শুরু করে রুপালি কিংবা সোনালি আইলাইনার ব্যবহার করতে পারেন? ভ্রু দুটির আকৃতি যাতে ঠিক থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। আর চোখের পাতায় দুই বা তিন পরত মাশকারাই পূর্ণ করতে পারে চোখের সাজ।
চুল : চুলে খুব বেশি স্ট্রেইটনার বা কার্লার ব্যবহার না করাই ভালো। তবে বেঁধে রাখতে চাইলে ব্রেইড কিংবা পনিটেইল করতে পারেন। মিল্কম্যান, টুইস্টেড কিংবা ফিশটেইল ব্রেইডের পাশাপাশি বাবল, পুফড কিংবা স্কাই হাই পনিটেইল তরুণীদের বেশ দেখায়।
* মডেল : মণিকা