প্রিন্ট সংস্করণ
০০:০০, ০৭ অক্টোবর, ২০২৬
শারদ উৎসব উপলক্ষে ফ্যাশনসচেতন নারীদের জন্য গহনার নতুন কালেকশন নিয়ে এসেছে এশিয়া জুয়েলস। ঐতিহ্য ও আধুনিক নকশার সমন্বয়ে সাজানো এ কালেকশনে রয়েছে উৎসবের প্রতিটি দিনের সাজের উপযোগী বিভিন্ন ধরনের গহনা। এ কালেকশনে রয়েছে নেকলেস, চোকার, ঝুমকা, কানের দুল, নথ, চুড়ি, আংটি, ব্রেসলেট, টার্কিশ মালা, রতনচুর, মুলতানি সেট, সব্যসাচী-স্টাইল সেট, রাজওয়াড়ি সেট, পোলকি সেট, কুন্দন সেট, ও বিভিন্ন ডিজাইনের গহনা। এশিয়া জুয়েলসের প্রতিষ্ঠাতা ও ডিজাইনার তাসনুভা খান বলেন, উৎসবের সাজকে আরও আকর্ষণীয় করে তুলতেই আমাদের এবারের বিশেষ কালেকশন। গুলশান পিংক সিটি ও চট্রগ্রাম আফমি প্লাজা আউটলেটের পাশাপাশি ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের মাধ্যমে এ কালেকশন অর্ডার করা যাবে।