ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রেসিপি

বিকেলের নাশতার তিন পদ

সারাদিনের ব্যস্ততার মাঝে বিকেলের এক কাপ চা আর হালকা নাশতা এনে দিতে পারে খানিকটা প্রশান্তি। পরিবারের সদস্যদের সঙ্গে গল্প কিংবা অবসরের আড্ডায় মুখরোচক কিছু খাবার মুহূর্তগুলোকে করে তোলে আরও আনন্দময়। নাশতা মানেই যে অনেক আয়োজন, তা নয়। ঘরে থাকা সহজলভ্য উপকরণ দিয়েই তৈরি করা যায় মজার সব পদ। সহজে তৈরি করা যায় এমন কয়েকটি রেসিপি দিয়েছেন— মরিয়ম বেগম
বিকেলের নাশতার তিন পদ

ডোনাট

যা লাগবে : ময়দা ২ কাপ, চিনি ১ কাপ, ইস্ট ১ চা-চামচ, গুঁড়া দুধ ১ চা-চামচ, পানি আধা কাপ ও বাটার ১ চা-চামচ।

যেভাবে করবেন : ময়দার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মেখে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। রুটি বেলে ডোনাট কাটার দিয়ে ডোনাট কেটে নিতে হবে। আবার আধা ঘণ্টা পলিথিন দিয়ে ঢেকে রেখে ভেজে নিতে হবে।

চকলেট ডোনাট : গলানো চকলেটে (১ কাপ) ডোনাট ডুবিয়ে তুলে নিতে হবে। ইচ্ছে হলে এর ওপর সুইট বল ও চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

সুগার ডোনাট : ১ কাপ চিনি চুলায় গরম করে সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস জ্বাল দিয়ে ডোনাটের ওপর ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করুন।

নুডলস নেস্ট

যা লাগবে : নুডলস ১ প্যাকেট, আলু ২ কাপ, লবণ সামান্য, গাজর সাজানোর জন্য, মটরশুঁটি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য ও মাখন ২ টেবিল চামচ, সাজানোর জন্য লবঙ্গ অথবা কালিজিরা।

যেভাবে করবেন : নুডলস সেদ্ধ করে একটা চা ছাঁকনির ওপর বসিয়ে ঝুরির মতো করে ডুবো তেলে ভেজে নিতে হবে। আলু সেদ্ধ করে মিহিভাবে চটকে নিয়ে মাখনে সামান্য ভেজে তুলে নিন। এবার ছোট ছোট বল বানিয়ে পাখির আকৃতি দিন।?গাজর দিয়ে পাখির ঠোঁট ও ডানা বানাতে হবে। লবঙ্গ অথবা কালিজিরা দিয়ে চোখ বানিয়ে নুডলসের ঝুরিতে বসাতে হবে। ইচ্ছে হলে কয়েকটা মটরশুঁটি ভেতরে দিতে পারেন। সস দিয়ে পরিবেশন করুন।

চকলেট পুডিং

যা লাগবে : ঘন দুধ ১ কাপ, ডিম ৬টা, চিনি আধা কাপ, ক্রিম আধা কাপ, চকলেট ২ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ ও মাখন ১ টেবিল চামচ।

যেভাবে করবেন : ডিম ভালোভাবে ফেটে এর সঙ্গে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এবার পুডিং ডাইসে বাটার মেখে মিশ্রণ ঢেলে ফয়েল পেপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে একটি পাত্রে সামান্য পানি দিয়ে এর ওপর পুডিং ডাইস বসিয়ে ২০ থেকে ২৫ মিনিট ভাপিয়ে দিতে হবে। ডাইস থেকে পুডিং বের করে ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত