হেমন্তেও ত্বক থাকবে ঝকঝকে
চারপাশে গন্ধরাজ, মল্লিকা, শিউলি, কামিনী, হিমঝুরি, দেব কাঞ্চন, রাজ অশোক, ছাতিমসহ অসংখ্য ফুলের গন্ধ নিয়ে আগমন ঘটে হেমন্ত ঋতুর। এ সময় ঘাসের ওপর বিন্দু বিন্দু শিশির জমতে শুরু করে। তবে হেমন্তে প্রকৃতি পূর্ণ থাকলেও হিম শীতল পরশে মলিন হয়ে যায় ত্বক। এ সময় ত্বকের বাড়তি যত্ন নিতে হয়। লিখেছেন— নাদিয়া আফরিন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

সঠিকভাবে ত্বক পরিষ্কার করতে হবে : অন্যান্য সময় ত্বকের তৈলাক্তভাব দূর করতে আপনি হয়তো স্কার্ব দিয়ে দিনে দুইবারের বেশি ত্বক পরিষ্কার করেন। কার্তিকের এই আবহাওয়ায় তা করলে কিন্তু আপনার ত্বকের ক্ষতি হবে। দিনে দুইবার ক্লিনজার দিয়ে ত্বক ভালোমতো পরিষ্কার করলে ত্বক থাকবে সতেজ ও সজীব।
পরিমিত খাবার : খাবার ত্বককে ভেতর থেকে শক্তি যোগায়। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ও আঁশ জাতীয় খাবার ত্বকে বলিরেখা পড়তে দেয় না। ত্বক ভালো রাখতে সবুজ শাক-সবজি, দুধ, ডিম, ফল, বাদাম, মিষ্টি কুমড়া জাতীয় খাবার খাদ্য তালিকায় নিয়মিত রাখতে হবে।
নিয়মিত ব্যয়াম : নিয়ামিত ব্যায়াম করলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বক ভালো রাখতে নিয়মিত ব্যায়াম করুন।
পর্যাপ্ত পানি : ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করতে হবে। প্রতিদিন কমপক্ষে ২ লিটার পানি পান করুন। এবং যেসব ফলে পানির পরিমাণ বেশি সেসব ফল বেশি খেতে হবে। বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত তাদের ত্বক ভালো রাখতে পানির কোন বিকল্প নাই।
প্রাকৃতিক উপাদান : প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের ক্রিম এবং মাস্ক তৈরি করতে পারেন। হলুদ, ময়দা, মধু, ওটস, দুধ, অ্যালোভেরা ত্বকে নিয়মিত ব্যবহার করুন। এতে ত্বক থাকবে ঝকঝকে।
মডেল : মোহনা
ছবি :রাহুল রায় মিশুক
