ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিপি স্টার গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ইউনাইটেড গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ইউনাইটেড সিটির মাদানি অ্যাভিনিউয়ে ইউনাইটেড হাউসে প্রতিষ্ঠান দুটির পক্ষে সই করেন ইউনাইটেড প্রপার্টি সল্যুশন লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিপণন) শেখ মো. ফারুক হোসাইন ও গ্রামীণফোনের হেড অব লয়্যালটি ম্যানেজমেন্ট হাসান আহমেদ তাওহীদ। এ চুক্তির আওতায় এখন থেকে জিপি স্টার গ্রাহকরা ইউনাইটেড গ্রুপের গো কার্ট অ্যারেনা ও শেফস টেবিল কোর্টসাইডে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন। তারা গো কার্টের টিকিটের মূল্যের ওপর ১০ শতাংশ ও শেফস টেবিল কোর্টসাইডের রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন খাবারের ওপর ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। এছাড়া এ পার্টনারশিপের অধীন স্টার প্লাটিনাম ও প্লাটিনাম প্লাস গ্রাহকরা বিশেষ সুবিধাও উপভোগ করতে পারবেন। তারা আকর্ষণীয় মূল্যে এক বছরের সুবিধা সংবলিত এক্সক্লুসিভ কার্বন কার্ড (মেম্বারশিপ) নিতে পারবেন। এ কার্ড দিয়ে তারা কোর্টসাইড গো কার্টের রাইডগুলোতে (বছরে ১০০ রাইড) ২৫ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন ও শেফস টেবিল কোর্টসাইডের রেস্টুরেন্টগুলোতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত