লাইভ ভিডিওতে বিজ্ঞাপন দেখাবে না ইউটিউব তবে...
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি ডেস্ক
ভিডিও নির্মাতাদের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান পণ্যের প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে ইউটিউবে নিয়মিত লাইভ ভিডিও প্রচার করে। এসব ভিডিওতে লাইভ চ্যাট অপশনের মাধ্যমে প্রশ্ন করার পাশাপাশি নিজেদের মতামত জানান দর্শকেরা। তবে লাইভ ভিডিও চলাকালে ঘন ঘন বিজ্ঞাপন প্রচারের কারণে বিরক্ত হন অনেকেই। এ সমস্যা সমাধানে লাইভ ভিডিওতে বিজ্ঞাপন প্রদর্শন করার পদ্ধতিতে পরিবর্তন আনছে ইউটিউব। ইউটিউব জানিয়েছে, দর্শক অভিজ্ঞতা উন্নত করতে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে লাইভ ভিডিওতে বিজ্ঞাপনের উপস্থিতি সাময়িকভাবে কমানো হবে।
