অপোর শপ ম্যানেজার জামাল ভূঁইয়া

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিংমলের ১ নম্বর বেজমেন্টের ৪১ ও ৪২ নম্বর দোকানে তাদের নতুন ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার মাধ্যমে ব্র্যান্ডটি বাংলাদেশের প্রিমিয়াম স্মার্টফোন রিটেইল অভিজ্ঞতায় এক নতুন মাইলফলক স্থাপন করেছে। বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় পরিবেশে ডিজাইন করা নতুন এ প্রজন্মের ফ্ল্যাগশিপ স্টোরটিতে ক্রেতারা অপোর অত্যাধুনিক স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও প্রোডাক্ট ও অ্যাক্সেসরিজগুলো সরাসরি দেখে কেনার সুযোগ পাবেন। চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে আয়োজিত এ গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার উপস্থিতিতে ফুটবল থিমভিত্তিক একটি প্রাণবন্ত ফ্যান এনগেজমেন্ট ইভেন্ট অত্যন্ত সফলভাবে উদযাপন করা হয়েছে।

এ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল অপোর ‘ওয়ান ডে শপ ম্যানেজার’ হিসেবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার দায়িত্ব পালন, যেখানে তিনি নতুন স্টোরে আগত ক্রেতাদের স্বাগত জানানোর পাশাপাশি, ভক্তদের সাথে মতবিনিময় ও সাধারণ দর্শনার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তার এ অনন্য উপস্থিতি ফুটবলপ্রেমী ও অপো ফ্যানদের একই ছাদের নিচে নিয়ে এসে পুরো স্টোরকে ফুটবল ও প্রযুক্তির একটি প্রাণবন্ত উৎসবে পরিণত করেছে। একইসঙ্গে ব্র্যান্ডটি স্মার্টফোনের গণ্ডি ছাড়িয়ে ক্রেতাদের জন্য অর্থপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেওয়ার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতিকে আরও জোরালো করে তুলেছে।

এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করতে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জন ভাগ্যবান ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা এক্সক্লুসিভ লিমিটেড এডিশন টি-শার্ট উপহার দেওয়া হয়।