বাজারে লেনোভো আইডিয়াপ্যাড১ ১৫এএমএন৭

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য লেনোভো আইডিয়াপ্যাড১ ১৫এএমএন৭ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৩ ৭৩২০ইউ মডেলের প্রসেসর, যার ক্লক স্পিড ২.৪ গিগাহার্টজ থেকে টার্বো বুস্টে সর্বোচ্চ ৪.১ গিগাহার্টজ পর্যন্ত। দৈনন্দিন কাজ, অনলাইন ক্লাস, অফিস অ্যাপ্লিকেশন এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এটি নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করে।