গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমাল স্যামসাং

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি ডেস্ক

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমানোর উদ্যোগ নিয়েছে স্যামসাং। এ সিরিজের আধুনিক সব ফিচার ও পারফরম্যান্সের সুবিধা আরও বেশি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়াই এ মুল্যছাড়ের মূল উদ্দেশ্য।

এ ডিসকাউন্টের আওতায়, গ্যালাক্সি এ৩৭ ৫জি’র ৮ জিবি/১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৫৯,২৯৯ টাকা থেকে কমিয়ে ৫৪,৯৯৯ টাকা করা হয়েছে। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৬৭,৭৯৯ টাকা থেকে কমিয়ে ৫৭,৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। স্লিম ও আকর্ষণীয় ডিজাইনের ডিভাইসটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ।

ছবি তোলার জন্য আছে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।

ডিভাইসটির সামনে রয়েছে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার মাধ্যমে সুপার এইচডিআর ভিডিও ধারণ করা যায়।