শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট নিয়ে রিয়েলমি সি১০০এক্স
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি তাদের পরবর্তী সি-সিরিজের স্মার্টফোন সি১০০এক্স উন্মোচন করতে যাচ্ছে। স্মার্টফোনের দীর্ঘস্থায়ী অভিজ্ঞতা নিশ্চিতের ধারাবাহিকতায় এবারও অসাধারণ ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স দিবে এমন ডিভাইস নিয়ে আসছে ব্র্যান্ডটি। সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল এমন ব্যবহারকারীদের জন্যে তৈরি এ ডিভাইসে সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা ও ৭ বছরের ব্যটারি হেলথ নিশ্চিত করা হয়েছে; যা এই প্রাইস সেগমেন্টের মধ্যে ব্যাটারি এনড্যুরেন্সের মানদণ্ডকে আরও ওপরে নিয়ে গেছে। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী একবার পূর্ণ চার্জে স্মার্টফোনটি ৬০ ঘন্টা পর্যন্ত কল, ২১ ঘন্টা পর্যন্ত ইউটিউব স্ট্রিমিং, ২৭ ঘন্টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যবহার, ১৩ ঘন্টা পর্যন্ত ফ্রি ফায়ার গেমপ্লে ও ৮০৯ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দিতে সক্ষম। এ সুবিধা রিয়েলমি সি১০০এক্স-কে পড়াশোনা, কাজ, বিনোদন, ভ্রমণ ও গেমিংয়ের জন্য অনন্য করে তুলেছে।
অনবদ্য এ ব্যাটারি পারফরম্যান্স ছাড়াও, আসন্ন সি-সিরিজ ডিভাইসে ১২০ হার্জ আলট্রা-স্মুথ এইচডি ডিসপ্লে, ফ্লিকার-ফ্রি ডিসি ডিমিং ও ৬.৮ ইঞ্চি লার্জ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা বিনোদনের ক্ষেত্রে সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। একইসাথে, এতে ৩০০ শতাংশ আলট্রাবুম সাউন্ড ব্যবহার করা হয়েছে, যা এই প্রাইস রেঞ্জের ডিভাইসে স্মুথ ভিউইং ও গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।
