রাজশাহীতে বসছে গ্র্যান্ড ফাইনাল
পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপ
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশের মোবাইল গেমিং ও ই-স্পোর্টস অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে পিএমএনসি ফল বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়েছে গ্লোবাল মোবাইল ব্র্যান্ড ইনফিনিক্স। টুর্নামেন্টটির অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে থাকছে ইনফিনিক্স। দেশের ই-স্পোর্টস ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করা এবং ক্রমবর্ধমান মোবাইল গেমিং কমিউনিটির জন্য নতুন সুযোগ তৈরি করাই এ অংশীদারত্বের লক্ষ্য। আগামী ২৭ ও ২৮ আগস্ট রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল।
দুই দিনের গ্র্যান্ড ফাইনালে দেশের সেরা পাবজি মোবাইল দলগুলো জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। বিজয়ী দলগুলোর জন্য থাকছে ১০ লাখ টাকা প্রাইজপুল। যেখানে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে কৌশল, দলগত সমন্বয় ও ধারাবাহিক পারফরম্যান্সই খেলোয়াড়দের সাফল্যের মূল চাবিকাঠি হবে। রাজশাহীর গেমিংপ্রেমীদের জন্যও এ আয়োজন দেশের অন্যতম বড় জাতীয় পর্যায়ের ই-স্পোর্টস প্রতিযোগিতা সরাসরি উপভোগের সুযোগ তৈরি করবে। বাংলাদেশে মোবাইল গেমিংয়ের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। পাবজি মোবাইল-এর মতো প্রতিযোগিতামূলক গেম দেশে ই-স্পোর্টস খেলোয়াড় ও দর্শক কমিউনিটি গড়ে তুলতে ভূমিকা রাখছে। অফিশিয়াল স্মার্টফোন পার্টনার হিসেবে ইনফিনিক্স মোবাইল গেমিং ও ই-স্পোর্টস ইকোসিস্টেমে তাদের ধারাবাহিক সম্পৃক্ততার অংশ হিসেবে এই টুর্নামেন্টে যুক্ত হয়েছে। প্রতিযোগিতামূলক গেমিংয়ে স্মার্টফোনের গুরুত্ব বাড়ার পাশাপাশি দীর্ঘ সময়ের গেমিং সেশনে স্থিতিশীল পারফরম্যান্স ও নির্ভরযোগ্য ব্যাটারি পারফরম্যান্সের চাহিদাও বাড়ছে।
