ফোন ফাস্ট করার উপায়

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

কিছু সহজ ও কার্যকরী কৌশল মেনে চললেই পুরনো ফোনের পারফরম্যান্স অনেকটাই বাড়িয়ে নেওয়া সম্ভব।

অপ্রয়োজনীয় অ্যাপ ও গেম আনইনস্টল করুন : স্মার্টফোনের গতি বাড়ানোর প্রথম পদক্ষেপ হলো অপ্রয়োজনীয় অ্যাপগুলো ছাঁটাই করা। দীর্ঘদিন ব্যবহার করা হয় না এমন অ্যাপগুলো শুধু ফোনের মূল্যবান স্টোরেজই দখল করে রাখে না, বরং ব্যাকগ্রাউন্ডে চলতে থেকে প্রসেসরের ওপর চাপ বাড়ায়। তাই যেসব অ্যাপ বা বড় আকারের গেমের আর কোনো প্রয়োজন নেই, সেগুলো আজই আনইনস্টল করে দিন।

স্টোরেজ খালি রাখুন : ফোনের ইন্টারনাল স্টোরেজ প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেলে এর কার্যক্ষমতা স্বাভাবিকভাবেই কমে যায়। তাই অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ডাউনলোড করা ফাইল এবং পুরোনো ডকুমেন্টগুলো ডিলিট করে দিন।