ফেসবুকে অ্যাকাউন্টের পুরোনো ই মেইল আইডি বদল

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

ফেসবুক অ্যাকাউন্টে নতুন ইমেইল আইডি যোগ করা, পুরনো ইমেইল ডিলিট বা পরিবর্তন করা এখন খুব সহজেই করা সম্ভব। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইমেইল আইডি ব্যবহার করা হয়, তা অনেক সময় পরবর্তী সময়ে পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। এ ছাড়া অ্যাকাউন্টে নতুন কোনো ইমেইল যুক্ত করা বা পুরনো আইডি মুছে ফেলার সুবিধাও রয়েছে। মেটা অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে খুব সহজেই নিজের ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল আইডি ম্যানেজ করা যায়। এখান থেকেই যেকোনো ইমেইল খুব সহজে যোগ করা, মুছে ফেলা কিংবা পরিবর্তন করা সম্ভব।

ফেসবুকে নতুন ইমেইল যুক্ত বা পুরনো ইমেইল পরিবর্তন করতে হলে প্রথমে ফেসবুক ওপেন করে ওপরের ডানদিকে থাকা নিজের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নির্বাচন করে সরাসরি সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর অ্যাকাউন্টস সেন্টারে ক্লিক করতে হবে। এখানে প্রবেশ করলে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিগত বিবরণ বা পার্সোনাল ডিটেইলস ম্যানেজ করার অপশন পাওয়া যাবে।

এরপর পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে কন্টাক্ট ইনফো অপশনটি ওপেন করতে হবে। এখান থেকেই মূলত ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ইমেইল আইডি যোগ বা মুছে ফেলার কাজ করা যায়। নতুন কোনো ইমেইল যোগ করতে চাইলে অ্যাড নিউ কন্টাক্টে ক্লিক করে অ্যাড ইমেইল অ্যাড্রেস সিলেক্ট করতে হবে।