বিটিআরসির নতুন চেয়ারম্যান ওয়াহিদ-উজ-জামান

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মেজর জেনারেল মো. ওয়াহিদ-উজ-জামান (অব.)। ১৫ নভেম্বর সরকার তাকে এ পদে নিয়োগ দেয় এবং ১৮ নভেম্বর তিনি যোগদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে নেতৃত্ব, প্রশাসন ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। সেনা সদর দপ্তরের আইটি পরিদপ্তরের পরিচালক, ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের কমান্ডার এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন ওয়াহিদ-উজ-জামান। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালকও ছিলেন তিনি। এ ছাড়া কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ায় জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন।

ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ও তিনটি স্নাতকোত্তর ডিগ্রিধারী এ কর্মকর্তা ইনফরমেশন সিস্টেম সিকিউরিটিতে স্বর্ণপদক অর্জন করেছেন।