ব্যাখ্যায় মাইক্রোসফট সিইও
একসঙ্গে ৬০ হাজার কর্মীকে বিদায়ের সুযোগ
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
প্রযুক্তি প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে কাজের ধরন বদলে যাচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে কর্মীদের খাপ খাইয়ে নিতে ৬০ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সত্য নাদেলা বলেছেন, কর্মীদের ওপর জোর করে ছাঁটাই চাপিয়ে না দিয়ে নিজেদের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ দিতেই এ উদ্যোগ। গত অক্টোবরে কর্মীদের জন্য বাইআউট বা স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দেয় মাইক্রোসফট। বুধবার ডিলবুক সামিটে সাংবাদিক অ্যান্ড্রু রস সরকিনের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন সত্য নাদেলা।
