স্পর্শের সীমানা ভেঙে

মাসুদ মুস্তাফিজ

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মানুষের মনের ভেতর জমে ওঠে হিমকুসুম ধুলো

অদৃশ্য ব্যাকরণ নিয়ে বাতাসের ছায়ায়

মানুষ পাখি হতে চায়-

আকাশের আঁচল তন্তু ধরে বজ্রকোমল প্রেমিকের মন

চোখের অরণ্য ব্যাকুলতা নিয়ে তোমার বজ্রঘামের

অশ্রুতে মৃন্ময় মায়ায় প্রেমের গহনে এক অধীরানদী

আমাকে তোমাকে স্পর্শের সীমানা ভেঙে স্পর্শলালিত রাতে

জাগিয়ে রাখে স্বপ্নের ভাঙামলাটে ভ্রান্তির ধর্ম লুটেরা ভয়ে!

মানুষ তো ইটভাঙা আগুন- সংসারধর্মের জুজু ছিঁড়ে জলপিছলা লালন ফকির!