রঙের অভিমুখে

নুসরাত নুসিন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বাদামফুলের ঘ্রাণ জাগলো। যাকে দূরে, গ-গ্রামের ভেতরে

বাড়িতে রেখে এসেছি। ফুলের জন্য প্রার্থনা পাখিদেরও থাকে।

ফুটেছে আজ সেই ফুল, ফুটেছে গন্ধের মুকুল-নিজের ভেতরে।

ক্ষণকালের কাছে কে দেয় বৃহৎ খোঁচা, কামনা-কাঙ্ক্ষা,

মুঠো মুঠো শিমুল মদিরা?

ফাল্গুনে আছে আরেকটি রঙের দিকে যাবার প্রণোদনা।