চাওয়া পাওয়া

মুজাহিদুল ইসলাম মিল্টন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চাওয়া সদা অফুরন্ত সীমানা হীন ক্ষেত্র,

পাওয়ার বেলায় সব সীমিত দেখে ভিজে নেত্র।

দু’য়ের মাঝে বড় বিভেদ হরহামেশাই ঘটে,

তুষ্ট হয় না অতৃপ্ত মন যায় তখনই চটে।

চাওয়ার ক্ষেত্র যত বড় পাওয়ায় বিভেদ ততো,

না হয় যদি চাওয়ার খাঁচা সামঞ্জস্য মতো।

‘পাবোই পাবো’ এমন ভাবনা হৃদয়েতে রেখে,

ফলাফলে অশ্রু ঝরে প্রাপ্তি শূন্য দেখে।

চাওয়ার ক্ষেত্র সসীম রাখে সকল বিজ্ঞ জনে,

প্রাপ্তির খাতায় শূন্য এলেও কষ্ট পায় না মনে।

বোকা লোকে গাধার মতো মূলার পিছে ছুটে,

প-শ্রমে কাঁদে শেষে মূলা নাহি জুটে।

চাওয়ার ডালা ছোটো হলে প্রাপ্তিতে যায় ভরে,

বিপরীতে সারাজীবন দুঃখ যায় না ছেড়ে।

পাওয়ার আশা ক্ষীণ ধরে যে জন কর্ম করে,

ফলাফলে তারই মুখে সুখের হাসি ঝরে।

সিকি প্রাপ্তির আশায় যখন আসে ষোলো আনা,

চাওয়া পাওয়ার পরিতৃপ্তি মেলে সুখের ডানা।