তেপান্তরের প্রান্তে
খায়রুল আলম
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তেপান্তরের প্রান্তে দাঁড়িয়ে একা,
দিগন্তজুড়ে নীরবতা রেখা।
তটিনী বয়ে আনে অচেনা সুর,
মনে কড়া নাড়ে স্মৃতির ঘুঙুর।
প্রবল বজ্রপাতে মেঘ ডাকে বিষণ্ন গান,
সূর্য পালিয়ে যায়, আঁধারে হারায় প্রাণ।
পথের শেষে নেই কোনো চেনা ঠিকানা,
তবুও হৃদয় খোঁজে আপন বারামখানা।
ধূলিমাখা পথে পায়ের চিহ্ন পড়ে রয়,
কেউ কি আসবে ফিরে, সেই অপেক্ষায়?
অচেনা এই প্রান্তর, তবুও কত আপন,
নিঃসঙ্গতায় খুঁজি আমি, মুক্ত সেই গগন।
তেপান্তরের ওই সীমানা পেরিয়ে,
হয়তো পাবো সুখ, নতুন ভোরের স্বপ্ন নিয়ে।
তাই দাঁড়িয়ে থাকি আমি, আশা ভরা শখে,
জীবনের গান গাই নীরবতার চোখে।
