অভিমানী বর্ষা
সাইয়িদ মঞ্জু
প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্বাস করুন কোথাও বিকল্প কোনো সিঁড়ি নেই আর
এবারের মাঘ মাস শেষে প্রচণ্ড শীতের পূর্বাভাস
তাহলে কি-
অভিমানী বর্ষা, নিজে খুঁজে নেবে কোনো এক
নদীর বুকে আশ্রয়।
কখনো অনন্ত নয় মামুলি বসন্ত
কী সুন্দর সিঁড়ি দেখে উঠে গেলে দিয়ে এক লাফ
চাইলে ছুঁইতে পারো মাথার উপর নীল আসমান
জানি দেখা হবে একদিন আগরবাতির ঘ্রাণে
তবে কার আগে কে কিনব বাড়ি মাটির শহর-
