জলের ক্যানভাস

আবুল কালাম তালুকদার

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

গ্রীষ্মের দহন পুড়ে সুখের ফেণা তুলে গুচ্ছ গুচ্ছ মেঘ

নান্দনিক অবসাদে ফুটে তুলে নীলাভ সৌন্দর্য

ভেজা শরীর ভিজিয়ে দেয় কদম কেয়া’র বন

রোদকে দূরে রেখে যৌবনে ভাসিয়ে দেয় নদীর দু’কুল

নরম বর্ষণে সবুজের বনে নিয়ে আসে সুবাসিত সৌরভ

অন্তহীন জল লিপিতে ছড়ায় কামিনীর গন্ধ

জলের ক্যানভাসে দূর করে রোদের তৃষ্ণা

সাদা মেঘের আতিথেয়তায় বেড়ে ওঠে কোমল স্পর্শ।