বর্ষার শাশ্বতরূপ

বজলুর রশীদ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আগুন চোখে প্রতিশ্রুতি বৃষ্টির অপেক্ষায়;

আজ না হয় কাল- ঠিক দেখাবে

হাড়ভাঙা নদীর শৈশব,

মূলত, মূষল বৃষ্টিতে করবে সমর্পণ

শ্রাবণের মুঠো মুঠো আশা!

সাগরসঙ্গমে ভাসাবে আবার

একটার পর একটা সৃষ্টির সোপান শূন্যে!