আগামী ঈদের প্রত্যাশা

সুজন আরিফ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আগামী ঈদের প্রত্যাশায়

নাফ নদীর ঢেউয়েরা সজোরে আঁচড়ে পড়ে

আরাকানের পাদদেশে।

সহজ-সরল মাইঙ্গান দ্বীপ একটুও জানে না

তিন শূন্যের এই চতুর ভাষা

এখনও যে আশায় আছে সেমাই চিনির আগমনে

অথচ নিজের আখের গুছিয়ে

চোখের সামনেই পালিয়ে গেছে শান্তিপ্রিয়ার বরপুত্র।

আহা! কলঙ্কিত মহাজন!

শরণার্থীর পেটিকোটও অকাতরে ভরিয়ে দিলো

পুঁজিবাদের গাঢ় বীর্যে

এখন শান্তি-নামে রক্ত ঝরে রাজনীতির তপ্ত বুকে

প্রতিবার ঈদ আসে আগামীর ঈদ হয়ে।