নূর-উন-নাহার

সোমের কৌমুদী

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

দুঃখ নিয়ে, দুঃখ পেয়ে দুঃখ পাবার সময় গেছে চলে

শরতে, শরতের পর হেমন্তে, গত বসন্তে;

নূর-উন-নাহার-এ।

এখন সুখ এলে খুব কষ্ট দেয়, কাঁদায়-হাসায় (!), রাগে-অনুরাগে।

কারবালার প্রান্তর-নূর-উন-নাহার

পলাশীর প্রান্তর-নূর-উন-নাহার।

আঁধারের পূর্ণতা শেষেই প্রভাত আসে, নূরময় বাহারে জীবন ভাসে;

নতুন দিনের আগমন।

প্রতিটি প্রাণের বেঁচে থাকা মূহূর্তটুকুই নূর-উন-নাহার।

জন্মের পরে মৃত্যু আর মৃত্যুর পরের চিরজন্মের সেতুবন্ধন;

মায়ার বাঁধন।

মায়া-মায়া হলো নূর, নাহার বাহার, নিশাকর; জীবনের পূর্ণ