দাহের ক্যানভাস
রফিকুল ইসলাম আধার
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ভালোবেসে আঁকা এই মানচিত্র আজ
উগ্র নিঃশ্বাসে এক দ্রোহের ক্যানভাস;
বুক জুড়ে কেঁপে ওঠে নিজেরই শহর,
নিরাক চোখে শুধু সবুজের আসফাস।
চোখের সামনে ছাই রঙিন প্রহর,
হৃদয়ে বিঁধে থাকে নিদারুণ বিষ;
প্রতিটি গলিতে জমে ক্ষোভের কুয়াশা,
বাতাসে ভাসায় কেউ পোড়া ঘ্রাণ,শীষ।
মানচিত্রের খাঁজে লুকানো কান্না,
শব্দেরা খোঁজে তার নিজস্ব আলো;
আগুন পেরিয়ে এই ভস্মের বুকে
তবুও সবুজ কোনো গল্প পোড়াল।
