অন্য রকম ভালোলাগা
নাঈম মাহমুদ সোহাগ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পোখারার ত্রিশুলী নদী
ও সেতি নদীর তীরে,
যদি নিতে পারতাম তোমায়
ভালোলাগতো খুব।
পর্বতের জাদুঘর
ইন্টারন্যাশনাল মাউন্টেইন মিউজিয়াম,
কি যে সুন্দর ও অভিজ্ঞতার জায়গা
চোখে না দেখলে বিশ্বাস হয় না।
এক পাশে উচু পাহার অন্য পাশে শহর
মাঝে ফেওয়া হ্রদে নৌকায় ভাসা,
সারাংকোট ও অন্নপূর্ণায় সূর্যদয় দেখা
সে এক অন্য রকম ভালোলাগা।
