প্রকাশিত হলো সাহিত্যের কাগজ ‘ভিসুভিয়াস’

আইরিন সুলতানা লিমা

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

চর্যাপদ সাহিত্য একাডেমির পৃষ্ঠপোষকতায় এবং কবি রফিকুজ্জামান রণির সম্পাদনায় প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘ভিসুভিয়াস’। এটি প্রথম সংখ্যা। এতে চাঁদপুরসহ দেশের বিভিন্ন প্রান্তের লেখকদের লেখা ঠাঁই পেয়েছে। গল্প, কবিতা, প্রবন্ধের পাশাপাশি রয়েছে অনুবাদ, আঞ্চলিক গান ও নাট্যকলাবিষয়ক লেখা। প্রচ্ছদ করেছেন আহমেদ ইউসুফ।প্রকাশনা সংস্থা ছিন্নপত্রের মাধ্যমে কাগজটি বাজারে এসেছে। প্রথম সংখ্যা উৎসর্গ করা হয় কবি জরিনা আখতারকে। প্রধান উপদেষ্টা রাখা হয় কবি জামসেদ ওয়াজেদকে। এ ছাড়া উপদেষ্টামণ্ডলী ও সম্পাদনা পরিষদসহ বিভিন্নভাবে যুক্ত রয়েছেন অ্যাডভোকেট নূরুল হক কমল, অ্যাডভোকেট মো. মহসীন খান, অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুল আলম চিশ্তী, অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, আয়েশা আক্তার রুপা, শিউলী মজুমদার, দুখাই মুহাম্মাদ, নন্দিতা দাস, ফেরারী প্রিন্স, জয়ন্তী ভৌমিক, কামরুন্নাহার বিউটি, রাসেল ইব্রাহীম, আইরিন সুলতানা লিমা ও নাজমুল ইসলাম।

সম্পাদক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি জানান, ইউরোপের মূল ভূখণ্ডে অবস্থিত একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ‘ভিসুভিয়াস’-এর নামানুসারে সাহিত্যের এ ছোট কাগজটির নামকরণ করা হলো। তিনি আরও বলেন, শিল্প-সাহিত্যের পথ কখনই মসৃণ হয় না। পোড় খেতে খেতে এ পথে বিচরণ করতে হয়। পোড়-খাওয়া মানুষগুলোর সম্মানে এমন একটি নামকেই যথার্থ মনে করি আমরা।