শ্রাবণী

মাসুম হাসান

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

শ্রাবণী-আমার এক আকাশ

বৃষ্টি চাই, ধিকি ধিকি বুকের দাবানল

নিভিয়ে দিক জলের শীতল স্পর্শ।

শুনেছি তোমার পৃথিবী জুড়ে

নাকি শুধুই মিলনের অবিরাম বর্ষণ?

বাতাসের খামে ভরে এক আকাশ

বৃষ্টি কি পাঠাতে পারো আমার কাছে?

বৃষ্টি কে মিষ্টি করে সাজিয়ে পাহাড়ের

বুকে ঢেলে দিব রিনিঝিনি সুরের মূর্ছনায়,

অবিশ্রান্ত ঝরে পড়া জলের শরীর

অভিসারী ঝর্ণা হয়ে পাহাড় কে

করুক একান্ত উষ্ণ আলিঙ্গন।