বিভ্রান্ত সময়
তুহীন বিশ্বাস
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
তবে মৃত্যুই হোক মুক্তির প্রধান হাতিয়ার
যেখানে মান অভিমান অভিযোগ বিলীন,
একবারে বন্ধ হয়ে যাবে মস্তিষ্কের ক্ষরণ
তোর শহরে সেদিন স্বাধীন পতাকা উড়বে।
বহুদিন আগেই শরীরের ঘামে মিশে গেছে ঘ্রাণ
পরিত্রাণের গসপেল নিরুদ্দেশ হয়ে গেছে তখন,
দীর্ঘস্থায়ী স্মৃতিগুলো আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে
আর নিরর্থক প্রচেষ্টা সময়টা বিভ্রান্ত করে দেয়।
