কৃষ্ণচূড়া রং চোখে

সাকিব জামাল

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ফাগুনের আগুনে পুড়ে ছাই হয়েছিলাম

কবিতার প্রেমে যখন; তীব্র কৃষ্ণচূড়া রং

চোখে তখন থেকে অপেক্ষার।

 

সেই চোখ আজ ক্লান্ত ভীষণ!

পড়ন্ত বিকেলে; ধুলোমাখা তালপাতা থেকে

কে আর বাঁশি বানাবে বলো?

 

বরং নুয়ে পড়া কাঠাল গাছের কোঠরে

কেটে যাক দোয়েলের জনম;

একানন্দে, একান্তে!