করোনাকাব্য

রায়হান উল্লাহ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কবিতা-জীবন পাশে থুয়ে শুয়ে থাকি;

ঘুমাইনি। তোমাকে দেখার ছল বাকি-

কতটা সহায় তুমি? জান কবিতাই

আমার ঘর, আর জীবন পুরোটাই

বুঝতে গিয়ে ব্রহ্মাণ্ডে করি কলরব,

কাঁপা কাঁপা দানে নিগূঢ় মননে ভব।

একদিন সব সাঙ্গ হবে- হুতাসন

তখনো কবিতা কিংবা রবে জীবন।

শুয়ে থাকা বা ঘুমানো- কী আর এমন

করতে পারি? কতটুকু সামর্থবান

মানুষ-প্রাণ, শুরু-শেষের খেলা; ভাঙে

বেলা। যাত্রা হয় অচিনপুরেই, গাঙে

ছলাৎ ছলাৎ ধ্বনি, মাটির ওলট-

পালট, মনে-রণনে স্মৃতির মলাট।