বিসর্জন
মাসুদ চয়ন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যাদের পৃথিবী নেই— তারাও
পৃথিবীর বোঝা টেনে চলেছে অক্লান্ত।
যেদিন প্রকৃতি খুঁজে পাবে,
পৃথিবীতে ধেয়ে চলা থেমে যাবে—
সমুদ্র হতে গিয়ে বিসর্জন পোহাবে।
সমুদ্রের মাপকাঠি পৃথিবীর মতো
সহজপ্রাপ্যতা নয়—
পৃথিবীময় ট্রিলিয়ন আত্মহুতিতে সমুদ্র চেনা যায়,
আর পাওয়া-না পাওয়ার
মতো নিসীম দুস্প্রাপ্যতা।
ছুঁয়ে দিলেই সমুদ্র পাবে—
ধারণের সমুদ্র, বিসর্জনেই শুধু।
