শরতের চিঠি
রাহেলা আক্তার
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শুভ্র মেঘের ভেলায় ভেসে বেড়াব
অর্ণবের অসীম নীলে—
তপ্ত দেহের পারফিউমের গন্ধ,
হাতছানি দিয়ে ডাকবে শরতের শুভ্র কাশবনে।
অজস্র কাশফুলের সমাহারে, প্রণয়ের
বুকপকেটে ধারণ করব অসীম নীল।
অভিমানী মেঘের অশ্রু মুছে দিব,
শুভ্রতার ছোঁয়ায় ভেসে যাব
শরতের প্রেম যমুনায়।
ভুঁইচাঁপা মাঝে দিয়ে,
গাঁথি শিউলি ফুলের মালা
পরাব বলে শরতের গলায়।
উড়ো মেঘের ডানায় ভর করে
হারিয়ে যাব শুভ্রতার ছোঁয়ায়।
বছর শেষে শরৎ আসবে বলে
প্রণয়পটে জানান দেয় চিঠি দিয়ে,
অপেক্ষায় থাকি বিশ্বাসের মোড়ক নিয়ে।
