পাখির ঠোঁটে ক্ষেপণাস্ত্রের বার্তা

রিক্তা রিচি

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

যুদ্ধ যুদ্ধ যুদ্ধ—

রংরাং পাখি ঠোঁটে বয়ে বেড়াচ্ছে ক্ষেপণাস্ত্রের বার্তা

ইঁদুরগুলো সারিবেঁধে ছুটছে তো ছুটছে

গন্তব্যহীন পথের দিকে বালিহাঁসের দল

বাতাসে দোল খাওয়া ধানসিঁড়ির হাসি,

ডালে ডালে ঝুলে থাকা বাবুই পাখির ঘর

নিমিষেই উড়িয়ে দিচ্ছে ডানাওয়ালা ক্রুজ মিসাইল।

 

ছাঁই, ছাঁই, রক্ত রক্ত—

ঠোঁটে ঠোঁটে প্লেকার্ড, মানববন্ধন

অস্থির বাতাসে মিশেছে আর্তনাদ—

হে পৃথিবী, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।